Wednesday, April 7, 2021
ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হলে বুঝবেন যেভাবে
বাংলাদেশসহ বিশ্বের ১০৫টি দেশের ৫৩ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীদের তথ্য ফাঁস হয়েছে সম্প্রতি। অবশ্য ঠিক সম্প্রতি বলা যায় না, কারণ এই তথ্যগুলো এর আগেও একবার ফাঁস হয়েছিল। সেবার হাজার হাজার ডলারে বিক্রি হয়েছে, সবার হাতে পৌঁছায়নি। আর এবার দেওয়া হয়েছে বিনা মূল্যে, ছড়িয়েছে ব্যাপক হারে। দ্য ওয়াশিংটন পোস্টের খবরে তেমনটাই বলা হয়েছে।
ছড়িয়ে পড়া তথ্যে ব্যবহারকারীর নাম, মুঠোফোন নম্বর, ই-মেইল ঠিকানা, ভৌগোলিক অবস্থান, জন্ম তারিখ, পেশা, রিলেশনশিপ স্ট্যাটাস কিংবা অ্যাকাউন্ট তৈরির তারিখ পর্যন্ত আছে।
মজার ব্যাপার হলো, এক সাইবার নিরাপত্তা গবেষক জানিয়েছেন, তিনি এই তথ্যে ফেসবুকের কর্ণধার স্বয়ং মার্ক জাকারবার্গের ব্যক্তিগত তথ্য পেয়েছেন। সেখানে তাঁর মুঠোফোন নম্বর, ই-মেইল ঠিকানা ও জন্ম তারিখের মতো তথ্যগুলোও ছিল। প্রতিষ্ঠানের প্রধান নির্বাহীর তথ্যেরই যদি এমন নাজুক অবস্থা হয়, তবে অন্য ব্যবহারকারীদের কথা ভেবে দেখুন!
ফেসবুক বলছে, যে নিরাপত্তা ত্রুটির কারণে এই তথ্যগুলো ফাঁস হয়েছিল, সেটি ২০১৯ সালেই ঠিক করা হয়েছে। কিন্তু যে তথ্য একবার ফাঁস হয়েছে, তা ফিরিয়ে নেওয়ার আর কোনো সুযোগও তো নেই। যে ফোরামে নতুন করে তথ্যগুলো ফাঁস করা হয়েছে, সেখানে ৩৮ লাখের বেশি বাংলাদেশি ফেসবুক ব্যবহারকারীর তথ্য রয়েছে বলে উল্লেখ করা ছিল।
আপনার অ্যাকাউন্ট ওই ফাঁস হওয়া তথ্যে আছে কি না, তা খুঁজে বের করা বেশ কষ্টসাধ্য। তবে মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের খবরে বলা হয়েছে, ‘হ্যাভ আই বিন পনড’ নামের একটি ওয়েবসাইট সে কাজটি কিছুটা সহজ করে দিয়েছে। ওয়েবসাইটটিতে গিয়ে আপনার ফেসবুক অ্যাকাউন্টের সঙ্গে যুক্ত ই-মেইল ঠিকানা কিংবা মুঠোফোন নম্বর দিলে বলে দেবে সেটি ফাঁস হওয়া তথ্যে আছে কি না।
যা করতে হবে
শুরুতে ঠিকানার https://haveibeenpwned.com/ ওয়েবসাইটে যান।
এবার আপনার মুঠোফোন নম্বর কিংবা ই-মেইল ঠিকানা ইনপুট দিয়ে ‘pwned?’ লেখা বোতাম চাপুন। মুঠোফোন নম্বরের বেলায় লিখতে হবে ইংরেজিতে এবং আন্তর্জাতিক ফরম্যাটে। অর্থাৎ ‘+8801...’ এভাবে, কোনো স্পেস ছাড়া।
আপনার অ্যাকাউন্ট ফাঁস হওয়া তথ্যে থাকলে লাল, না থাকলে সবুজ বার্তা দেখাবে।
লাল বার্তা দেখালে খানিকটা নিচে স্ক্রল করলে পাবেন কবে কোন তথ্য ফাঁসে আপনার মুঠোফোন নম্বর কিংবা ই-মেইল ঠিকানা যুক্ত ছিল।
মনে করুন, আপনার ফেসবুক অ্যাকাউন্টের তথ্য ফাঁস হয়েছে। এটা চিন্তার বিষয় তো বটেই, তবে ঘাবড়ে যাবেন না। বরং এ থেকে শিক্ষা নিতে পারেন। ফেসবুকে কিছু শেয়ার করার আগে নিজেকে জিজ্ঞেস করতে পারেন, এটা ফাঁস হলে আপনার কোনো ক্ষতি হবে কি না। নির্ভরযোগ্য সেবা ছাড়া ফেসবুকের সাহায্যে লগ-ইন করা থেকে বিরত থাকুন। আপনার ফেসবুকের তথ্য ব্যবহারের জন্য কোনো অ্যাপ বা সেবা অনুমতি চাইলে, তা পড়ে দেখুন। মনে খানিকটা দ্বিধা থাকলেও সম্মতি দেবেন না। আর অ্যাকাউন্টের নিরাপত্তা বাড়ানোর জন্য ফেসবুক হেল্প সেন্টারের সাহায্য নিতে পারেন।
সূত্রঃ প্রথম আলো
Friday, April 2, 2021
Ridmik কীবোর্ডে এ একাউন্ট করে ১জিবি ফ্রি বাংলালিংকে এবং কমবেশি সকল সিমেই পাবেন ফ্রি এমবি ।
আসসালামুআলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সকলেই অনেক অনেক ভাল আছেন। স্বাগতম জানাচ্ছি আজকের আরও একটি নতুন পোস্টে আজকের পোস্টের বিষয়টা টাইটেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন তো চলুন কথা না বাড়িয়ে শুরু করি।।
শুধুমাত্র একাউন্ট করেই যেকোনো সিমে ইন্সট্যান্টলি এমবি নিতে পারবেন আজকের এই পোস্টটি সম্পূর্ণ দেখার মাধ্যমে।
শুরুতে আমি বলে রাখি এটা কোন ফেক পোস্ট না। আমরা প্রায় সবাই রিডমিক কিবোর্ড এর সাথে পরিচিত, আজকের এই অফারটি এ রিডমিক কিবোর্ডে থেকেই নিব।
এরা একটি পয়েন্ট সিস্টেম চালু করেছে যার নাম রেখেছে bits পয়েন্ট। এখন থেকে পয়েন্ট ইনকাম করে এমবি নেয়া যাবে।যদি আপনার বাংলালিংক সিম থাকে তাহলে এক জিবি নিতে পারবেন 30 দিন মেয়াদে শুধুমাত্র একাউন্ট করেই।।
প্রথমে এখান থেকে Ridmik কিবোর্ড ইনস্টল করে নিন। (এটি রেফার সহ লিংক, রেফার ছাড়া কোন পয়েন্ট পাবেন না তাই রেফারেল লিংক দিলাম)।
https://ridm.co/pZjL
অ্যাপ ইন্সটল করা হয়ে গেলে ওপেন করুন,ওপেন করার সাথে সাথে এমন একটি ইন্টারফেস দেখতে পাবেন। তো দেখুন এরা এখানে ফ্রি ইন্টারনেট এর কথা উল্লেখ করেই দিয়েছে।। get started এর উপর ক্লিক করুন।।
এবার আপনার মোবাইল নাম্বারটি দিন। সাইন-ইন লেখাটির উপর ক্লিক করুন
এখানে আপনার নাম্বারে একটি কোড যাবে এবং OTP Code টি অটোমেটিক্যালি বসে যাবে।
আমার একাউন্ট করা আছে তাই এইটাই আমি দেখাতে পারলাম না।।
আপনাদের এখানে আপনার ছবি চাইবে এটি আপনাকে দিতে হবে।।
এখানে আপনি গ্যালারি থেকে ছবি দিবেন না, সরাসরি সেলফি তুলে দিবেন এতে আপনি আরও 1000 পয়েন্ট বেশি পাবেন। অবশ্যই সেলফি তুলবেন নয়তোবা আপনার জিবি কেনা হবে না, সেলফি তুলে আপলোড না হওয়া পর্যন্ত অপেক্ষা করুন সর্বোচ্চ এক মিনিট সময় লাগতে পারে।
এরপর Next এ ক্লিক করুন।। এখানে আপনাকে সরাসরি হোমপেজে নিয়ে যাবে।। এবার দেখানো ওই আইকনটিতে ক্লিক করুন
এখানে আপনি অফারের প্যাক গুলো দেখতে পাবেন।।
See More E ক্লিক করেও অনেক অনেক অফার আছে সেগুলো দেখে নিতে পারেন, তবে ওই প্যাক গুলোর গুলোর দাম একটু বেশি।। মনে আপনাকে বেশি বিটস খরচ করতে হবে ।।
বন্ধুরা রিডমিক কীবোর্ড সম্পর্কে কমবেশি সবাই জানেন আর এটি কোন ফেক নয় এটি আপনারা সবাই জানেন।। তাই কথা বাড়ালাম না।। একাউন্ট হয়ে গেলেই যে সিম দিয়ে Register করেছেন সে সিমে প্যাক কিনতে পারবেন।। মনে জিপি হলে জিপি,আর বাংলালিংক সিম দিয়ে রেজিস্টার করে থাকলে বাংলালিংক e এমবি নিতে পারবেন।।
এখান থেকে পয়েন্ট আর্ন করার সিস্টেম হল মেসেজ করা ।। আপনি আমাকে চ্যাট বক্সে পেয়ে যাবেন ওখান থেকে আমাকে মেসেজ দিয়ে পয়েন্ট আর্ন করতে পারেন আবার বন্ধুদেরকে ইনভাইট করেও ৫০০ কয়েন করে ফ্রি পাবেন এবং আপনার বন্ধু পাবে ১৫০০ কয়েন ।
Thursday, April 1, 2021
১৫ টাকা রিচার্জে ১০ টাকা ক্যাশব্যাক!
বিকাশ অ্যাপ থেকে নিজের নাম্বারে ১৫ টাকা রিচার্জ করলেই ১০ টাকা ক্যাশব্যাক!
আর এই অফার সবার জন্য। তাই বিকাশ অ্যাপ থেকে ১৫ টাকা রিচার্জ করে ১০ টাকা ক্যাশব্যাক উপভোগ করুন এখনি।
অফার চলাকালীন সময়ে সর্বোচ্চ একবার ক্যাশব্যাক উপভোগ করতে পারবেন। ক্যাশব্যাক পাবেন রিচার্জের পরবর্তী কার্যদিবসের মধ্যে।
*অফারটি চলবে ৩ এপ্রিল ২০২১ পর্যন্ত
অফার উপভোগ করতে: https://bKa.sh/8app
Subscribe to:
Comments (Atom)









